1
1
বিশেষ সংবাদদাতাঃ মাঝে আর মাত্র একটা দিন। তারপর ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ । নির্বাচন কমিশন চাইছে শান্তিপুর্ণ ভাবে এই ভোট গ্রহন সম্পন্ন হোক । ইতিমধ্যেই তাঁরা সারা রাজ্য জুড়ে ২৭২৮ টি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করেছে , ঞ্জরদারি করতে , ৩১৪২ টি স্ট্যাটিক সার্ভিলেন্স টীম গঠন করা হয়েছে অবৈধ কার্যকলাপ রোখবার জন্য। আধা সামরিক বাহিনী যেমন আছে তেমনি প্রায় আড়াই লাখের মত সেনা প্রতিনিধি এসেছেন নিরাপত্তা দিতে । আর সমস্ত ভোটারদের কাছে এই বার্তা পৌঁছে দিতে ,নির্ভয়ে ভোট দিন । সঙ্গে আছে রাজ্যের পুলিশ বাহিনী। এবারে আর ভয় বা ভীতি প্রদর্শনের কোন কারিকুরি টিকবে না । আজ থেকেই তাঁদের অভিযান শুরু হয়ে গেছে । নির্বাচকদের প্রভাবিত করা, ভয় দেখানো, ঝামেলা সৃষ্টি করা থেকে সমস্ত অপরাধমূলক কাজ দমন করছে কড়া হাতে।
মনে পড়ছে সেই শ্লোগান ‘ সকাল সকাল ভোট দিন , নিজের ভোট , নিজে দিন ‘ । ভোট দিতে যাবার সময় যে জিনিষগুলি লাগতে পারে , সেগুলি আজ থেকেই হাতের কাছে রাখুন , যাতে ওই দিন ভুলে না যান। এমন জায়গায় রাখুন , যাতে সহজে খুঁজে নিতে পারেন। বুথে ভোট দিতে যাবার আগে মনে রাখবেন বিভিন্ন রাজনৈতিক দল আপনাদের ভোটার স্লিপ দিয়েছেন। সেগুলি থেকে প্রার্থীর পরিচয়ের অংশটি কেটে ফেলে দিয়ে , শুধু যে অংশে আপনার সম্পর্কে তথ্যগুলি আছে , সেটিই নেবেন। তবে মনে রাখবেন , যদি বি এল ও ভোটার স্লিপ , যেটা কিনা নির্বাচন কমিশনের , সেটা দিয়ে যান, তাহলে সেটাই নেবেন । ওটাই কিন্তু খুব জরুরী প্রমাণ পত্র। এবার এর সঙ্গে নির্বাচন কমিশন যে বারোটি পরিচয়ের প্রমাণপত্রের যে কোন একটি দেখবে , সেটি সঙ্গে রাখতে হবে। আপনার এবার দুবার ভোট কেন্দ্রে ঢোকার আগে নিজের পরিচয়ের প্রমাণ পত্র দেখাতে হবে । সঙ্গে মোবাইল রাখবেন না । এবার ভোট গ্রহণ কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকা নিষেধ । ভোটার কার্ড থাকলে সেটাই নেবেন , যদি না থাকে তাহলে আপনি পরিচয়ের প্রমাণ হিসেবে কোন কোন জিনিষ ব্যবহার করতে পারবেন । এবার দেখে নেওয়া যাক সেগুলি কি কিঃ-
১ ) আধার কার্ড , ২ ) প্যান কার্ড , ৩) ভারতীয় পাসপোর্ট , ৪) ড্রাইভিং লাইসেন্স ( যা সরকার দিয়েছে ) , ৫) ব্যাঙ্ক / পোস্ট অফিসের ছবি সমেত পাশ বই , ৬) ছবি সমেত পেনশন ডক্যুমেন্ট , ৭) মনরেগা জব কার্ড , ৮ ) সরকারি চাকুরেরা আই ডি কার্ড দেখাতে পারেন , ৯) যদি মিনিস্ট্রি অফ লেবার থেকে পাওয়া স্বাস্থ্যবীমার কার্ড থাকে সেটি , ১০ ) এম-পি / এম এল এ, / এম এল সি হলে আই ডি কার্ড , ১১ ) এন পি আর স্মার্ট কার্ড ( এগুলির মধ্যে যে কোন একটি দেখালেই হবে )