1
1
বিশেষ সংবাদদাতাঃ মোদিজীর সুস্থ কামনায় আজ পূজো দিলেন জলপাইগুড়ির সদর বিধানসভার বিধায়ক অনন্তদের অধিকারী জলপাইগুড়ির মাসকালাই বাড়ি হনুমান মন্দিরে। তিনি জানালেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের সবার জন্য ভাবেন, তিনি ভারতের সুনাম অর্জন করেই ক্ষান্ত হন নি তিনি গোটা বিশ্বের বাজারে ভারতের গৌরব আরো উপরে তুলে নিয়ে গিয়েছেন। তাই আজকে আমরা তার স্বাস্থ্যের জন্য কিছু করতে চেষ্টা করলাম। ভারতের সুনাম এখন চারিদিকে ছড়িয়ে গেছে তাই ভারত এখন দাবী করতে পারে তারা কেন এগিয়ে।
দেশের প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদি। আর এই দীর্ঘ যাত্রায় তিনি ভেঙে দিলেন পূর্বতন সমস্ত প্রধানমন্ত্রীর রেকর্ড। এমনকী ভারতের প্রথম তথা এ যাবৎ সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ভাঙলেন তিনি। টানা ৪,৩৯৯ দিন দেশের প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালন করে রেকর্ড নরেন্দ্র মোদির। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তৎকালীন মুখ্যমন্ত্রী কেশুভাইয়ের স্বাস্থ্য ভেঙ্গে পড়ায় । এরপর ২০০২ সালে সাধারণ নির্বাচনে জিতে আবার মুখ্যমন্ত্রী। ২০০৭ পর্যন্ত একটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান তিনি । ২০১৪ সালের ২৬ মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদি । এদিন সারা ভারত জুড়ে চলছে তাঁর এই দীর্ঘ সময়ের এই রাজনোতিক প্রধান ও দেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড করলেন ।