1
1
কুশল দাশগুপ্তঃ বিশ্বকাপের আবহে রঙিন মেক্সিকো সিটি, উদ্বোধনী অনুষ্ঠানে ফুটে উঠল ফুটবল উৎসবের উন্মাদনাফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর ম্যাচ শুরুর আগে মেক্সিকো সিটির স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। ফিফা বিশ্বকাপ ২০২৬ এর এই বিশেষ আয়োজনে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর সংস্কৃতি, ঐতিহ্য এবং ফুটবলের প্রতি দেশটির গভীর ভালোবাসা নানা পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়। আলো, সঙ্গীত ও নৃত্যের মনোমুগ্ধকর সমন্বয়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।এরপর গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা । ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামজুড়ে বিশ্বকাপের আবহ ছড়িয়ে পড়ে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আসরের সূচনালগ্নে এই উদ্বোধনী অনুষ্ঠান ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এবার একনজরে দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপ , মোট অংশগ্রহণকারী দেশ ৪৮ , খেলা হবে ১৬টি মাঠে ।