Popular Posts

শিলিগুড়ির সেবক রোডে দুর্ঘটনায় প্রাণহানী , বিজেপি বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে বিজেপির বিক্ষোভ

Spread the love

সজল দাশগুপ্তঃ সেবক রোডের মর্মান্তিক পথ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে দোষী চালকের কঠোর শাস্তির দাবিতে পাশাপাশি আরও বেশকিছু দাবি নিয়ে শংকর ঘোষের নেতৃত্বে পানিটাংকি ফাঁড়িতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। শংকর ঘোষের নেতৃত্বে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শংকর ঘোষের নেতৃত্বে পানিট্যাংকি পুলিশ ফাঁড়িতে একটি বিশাল বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। প্রসঙ্গত সাম্প্রতিককালে সম্প্রতি সেবক রোডে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে, যেখানে ঘাতক গাড়ির ধাক্কায় প্রাণহানির ঘটনা ঘটে। তিনি এদিন অভিযোগ করেন যে মাদকাশক্ত হয়ে, প্রচন্ড গতিতে এই রাস্তায় গাড়ি চালকরা গাড়ি চালায় । সেই বিষয়টি দেখার মত নজরদারি নেই । ফলে এই সেবক রোডের মত গুরুত্বপুর্ণ রাস্তায় দুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার ।ওই ঘটনায় গাড়ি চালকের কঠোর শাস্তির দাবি তুলে বিক্ষোভ প্রদর্শন করা হয়।বিজেপি বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকরা সেবক রোডের পানিট্যাংকি পুলিশ ফাঁড়িতে পৌঁছান। সেখানে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। শংকর ঘোষ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *