1
1
বিশেষ সংবাদদাতাঃ রাজ্যে প্রচারে ঝড় তুলেছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিভিন্ন জনসভায় একেবারে চাঁচা চলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বিশেষ করে রাজ্যের প্রথম ও ১৫ বছর একনাগাড়ে মুখ্যমন্ত্রী পদে আসীন থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এদিন সদয় সংসদে পাশ না হওয়া বিলের প্রসঙ্গ টেনে এনে বলেছেন ,মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করা মমতাকে বিদায় করার জন্য রাজ্যের সম্মানীয় মহিলারা প্রস্তুত হয়ে আছেন । তিনি একদিকে যেমন রাজ্যের নানা দুর্নীতির প্রসঙ্গ আনছেন , তেমনি বিজেপি শাসন ক্ষমতায় আসলে রাজ্যের নারী থেকে শিশু কল্যাণ , যুবকদের কর্মসংস্থান থেকে স্বনির্ভর হয়ে উঠতে সাহায্য করার কথাও বলছেন। অন্যদিকে অমিত শাহ রাজ্যের সিন্ডিকেট রাজ , গুন্ডা রাজ , দুষ্কৃতী রাজ শেষ করে দেবার কথা বলছেন। সাধারণ মানুষ থেকে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি মুখে মুখে একটি প্রশ্ন ঠিক ভোটার আগেই ছড়িয়ে দেবার চেষ্টা করছে। সেই প্রশ্নতা আর কিছুই নয় , যদি বিজেপি ক্ষমতায় আসে , তাহলে কে হবেন মুখ্যমন্ত্রী ? সেই কি বহিরাগত হবেন ? অমিত শাহ একেবারে স্পষ্ট ভাষায় উত্তর দিয়েছেন আজ। তিনি কি বললেন ?
‘ রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন সেই জন , যিনি একেবারেই এই বাংলার ভূমিপুত্র , শিক্ষা নিয়েছেন আমাদের রাজ্যের কোন বাংলা মাধ্যম বিদ্যালয় থেকে। তিনি প্রশাসন চালিয়ে নিয়ে যাবার পক্ষে একজন দক্ষ ব্যক্তি। ‘ ফলে আর ইটা নিয়ে কোন প্রশ্নের অবকাশ আর তিনি রাখলেন না। এটা তিনি একেবারেই পরিষ্কার ভাবে ইঙ্গিত দিয়ে দিলেন যে , ক বহিরাগত নন। রাজ্যে শাসন ক্ষমতায় এলে বিজেপি’র মুখ্য মন্ত্রী পদে দেখা যাবে একজন বঙ্গ সন্তানকে। তিনি এদিন মমতার পরিবারতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী পদে বসাবার প্রচেষ্টার কথাও বলেন।