Popular Posts

এবার পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী

Spread the love

কুশল দাশগুপ্তঃ গ্রেপ্তার উদয়ন গুহ! গ্রেপ্তার রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী। এবার পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা ও প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। আজ বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। ফুলবাগানের বাড়িতেই ছিলেন তিনি। তাঁকে ফুলবাগান থেকে দিনহাটায় নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বিরুদ্ধে মাথাভাঙা থানায় এফআইআর দায়ের হয়েছিল। থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভাওইয়া সঙ্গীতশিল্পী মণীন্দ্রনাথ বর্মণ। ওই সঙ্গীতশিল্পীর অভিযোগ, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *