Popular Posts

মেসি বনাম ইয়ামলের লড়াই , ফুটবল বিশ্ব দু-ভাগ এক তরুন ও এক অভিজ্ঞকে ঘিরে, কি হতে পারে ফলাফল ?

Spread the love

ক্রীড়া সংবাদদাতাঃ রাত পোহালেই ফুটবলের মহারণ । কে হবে বিশ্ব সেরা ? আর্জেন্টিনা না স্পেন । একদল চেষ্টা করবে শিরোপা ধরে রাখার , অন্যদল চেষ্টা করবে ২০১০ সালের পর ফাইনালে উঠে শিরোপা ছিনিয়ে নেবার । সারা পৃথিবী মুখিয়ে আছে মেসি বনাম ইয়ামলের লড়াই দেখার জন্য। এই লড়াই একজন টগবগে ২১ বছরের ছোট ছেলের সঙ্গে ৩৯ বছরের মেসির । এক অভিজ্ঞ্র সঙ্গে এক তারুন্যের লড়াই । গোটা ফুটবল বিশ্ব তাকিয়ে সেই লড়াই দেখার জন্য । টিকিটের দাম পেরিয়েছে ভারতীয় মুদ্রায় ২২ কোটি টাকায় ( ব্ল্যাকে ) । এই দেশেও ভারতীয় ছোটদের দল চ্যম্পিয়ন ( ব্রাজিলকে হারিয়ে ) গোথিয়া কাপ জেতার পর উন্মাদনা আরো বেড়েছে । সারা রাজ্যে রাজ্য সরকার এই খেলা বড় পর্দায় দেখাবার ব্যস্থা করেছে। এখন সারা বাংলা চিৎকার করছে মেসি মেসি বলে। ব্রাজিল ও জার্মানির বহু সমর্থক এখন স্পেনের সমর্থন করছে । তাঁরা চিৎকার করছে ১৯ বছরের ইয়ামল ইয়ামল করে । আজ ভারতীয় সময় রাত্রি ১২টা ৩০ মিনিটে শুরু এই মহা রন।

এদিকে কি ফলাফল হবে , সেটা নিয়েও চলছে নানা ভবিষ্যৎ বাণী । ফলাফল ঘুরছে ২-১ এর মধ্যে । ৪০ শতাংশ বলছে জিতবে আর্জেন্টিনা , ৬০ শতাংশ বলছে জিতবে স্পেন। জারা বলছেন আর্জেন্টিনা জিতবে , তাঁদের মতে ,বিশ্বকাপের খেলা যত গড়িয়েছে , ততই মেসি নির্ভরতার খোলস ছেড়ে বেড়িয়ে টীম গেমের দৃশ্য দেখা গিয়েছে । অন্যদিকে আর্জেন্টিনার মুল সমস্যা মেসি নির্ভরতা । যেটা দুর্বলতা , অন্যদিকে ডিফেন্সেও রয়েছে দুর্বলতা । সেটা দেখা গিয়েছে প্রিতিটি ম্যাচেই । এদিকে বয়েসের দিক দিয়ে আর্জেন্টিনা দলে রয়েছে বেশ কিছু খেলোয়াড় । তারুন্যের কাছে এই বিষয়টা একটু হলেও দাগ কাটবে । অন্যদিকে স্পেন সম্পর্কে বলতে গিয়ে ফুটবল বিশেষজ্ঞরা বলছেন , দলটির তালমেল খুব ভালো , আর ডিফেন্স খুব ভালো । তাঁরা মেসিকে কড়া পাহারায় রাখবে। আর কাউন্টার অ্যাটাকে যাবে। তবে তাঁদের মতে অভিজ্ঞতার কাছে হার মানবে এই তরু প্রজন্মের ফুটবলাররা। ইয়ামেল নির্ভরতাকে কাটিয়ে উঠতে হবে স্পেনের । ফলে অনেক যদি বা কিন্তুর ওপর দাঁড়িয়ে এই ম্যাচ। কে পরবে বিশ্ব সেরার মুক্ত সেটাই এখন দেখার। তবে সণার বুটের দাবিদার এম্বাপেকে টপকে যাবার ব্যাপারে ফুটবল বিশেষজ্ঞরা বলছেন , মেসি যদি শিরোপা জেতেন , তাহলে পাল্লা ভারী মেসির ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *