Popular Posts

কলকাতার তারাতলায় ভেঙ্গে পড়ল নির্মীয়মাণ গোডাউন , আটকে বহু শ্রমিক , মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে, ঘটাস্থলে তদারকিতে মুখ্যমন্ত্রী

Spread the love

বিশেষ সংবাদদাতাঃ আজ বেলা সাড়ে বারোটা নাগাদ কলকাতার তারাতলার কাছে একটি নির্মীয়মাণ গোডাউনে তিন তলায় ঢালাই চলাকালীন বিশাল নির্মীয়মাণ গোডাউনের পুরোটাই ধসে পড়ে । তখন ওই খানে কাজ করছিলেন বহু শ্রমিক । তাঁরা চাপা পড়ে যান ওই ধ্বংসস্তূপের নীচে । সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকল , পুলিশ , এন ডি আর এফ , সাহায্য চাওয়া হয় সেনাবাহিনীর , সেনাবাহিনীও এসে হাত লাগায় উদ্ধারে। এখনও চলছে উদ্ধার কাজ । রাজ্যের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টিকে মনিটরিং করছেন । রয়েছে পুরমন্ত্রী , স্বাস্থ্যমন্ত্রী , ক্রীড়ামন্ত্রী সমেত রাজ্য প্রশাসনের কর্তা ব্যাক্তিরা । ঘটনাস্থলে

 রয়েছেন দমকল মন্ত্রী। সমস্ত আহতদের গ্রীণ করিডোর করে নিয়ে যাওয়া হচ্ছে এস এস কে এম হাসপাতালে। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে বিশেষ ভাবে শিক্ষিত কুকুরকে । এদিকে বিশেষজ্ঞরা বলছেন এই গোডাউনটি তৈরিতে বহু নিয়ম মানা হয়নি। তাহলে প্রশ্ন উঠেছে যে বন্দরের লীজ দেওয়া জমিতে এই নির্মাণ তদারকি থেকে অনুমোদন , সবটাই দেখার কথা কলকাতা পুরসভার । তাহলে সেই তদারকি হল না কেন । এই বেহালা স্বাক্ষী আছে বুড়ো শিবতলার কাছে একটি বাড়ি নির্মীয়মাণ বাড়ি ভেঙ্গে বহু মানুষের মৃত্যুর , স্বাক্ষী আছে শরত বোস রোদের শিবালিক বিপর্যয়ের । তারপরেও পুরসভা এত উদাসীন কেন ? সেই বিষয়েও প্রশ্ন উঠেছে । প্রসঙ্গত এই অঞ্চলে একসময়ে বহু কল- কারখানা ছিল , সেগুলি প্রায় সব বন্ধ হয়ে গেছে। এখন সেই কারখানাগুলির জমিতে ও শেডের পরিচয় গোডাউন। এররকই একটি জমিতে তৈরি হচ্ছিল গোডাউন । এই গোদাউনের অনুমোদন দিয়েছেল কলকাতা পুরসভা । প্রসঙ্গত এই এলাকা প্রাক্তন পুরমন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের । ফলে নজরদারির বিষয়ে উদাসীনতার জন্য আঙ্গুল উঠছে তাঁর দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *