Popular Posts

দক্ষিণ ২৪ পগণার জেলা পরিষদ ভবনে বিধ্বংসী আগুন , পিছনে কি অন্য কারণ ?

Spread the love

কুশল দাশগুপ্তঃসরকারি নথি পুড়ে ছাইজেলা পরিষদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডকলকাতার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য। একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। দমকলের প্রাথমিক অনুমান, এসি মেশিন থেকেই শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত। ঘটনায় গুরুত্বপূর্ণ দফতর ক্ষতিগ্রস্ত, নথি নষ্টের আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে দমকলের একাধিক ইঞ্জিন যুদ্ধ কালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। সকাল ৯.৫০ মিনিট নাগাদ ঘটে এই অগ্নিকাণ্ড।

বুধবার সকাল পৌনে দশটা নাগাদ ভবনের চার তলায় আগুন লাগে । এরপর ছড়িয়ে পড়ে । শেষ পাওয়া খবরে জানা আচ্ছে দমকলের নয়টি ইঞ্জিনের সাহায্যে আগুন আয়ত্ব আসে । অনেকে মনে করছে যে এটি অন্তর্ঘাত নয়ত ? যে অফিসে আগুন লাগে , সেটি বনদপ্তরের । যদিও প্রথমিক ভাবে দমকলের তরফে বলা হয়েছে যে এটি শর্ট সার্কিটের ঘটনা । তাঁরা এও জানিয়েছেন যে তদন্তের পরে চূড়ান্ত ভাবে জানানো হবে কারণ । এদিকে রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর , বিজেপি’র হাতে ক্ষমতা চলে এসেছে । রাজনৈতিক মহলের একাংশ মনে করছে দুর্নীতি লোপাটের জন্য এই আগুন নয়ত ? তবেদ তাঁরা এদ বলছে যে প্রায় সমত নথি পুড়ে গেছে । এমনকি কম্পিউটারগুলিও পুড়ে যাওয়ায় তত্য উদ্ধারেও যে খুব অসুবিধা হবে , সেটা সহজেই অনুমান করা যায় বলে তাঁরা জানাচ্ছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *