Popular Posts

বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে আয়োজিত ম্যারাথনে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Spread the love

বিশেষ সংবাদদাতাঃ ২০১৪ সালের ১১ ডিসেম্বর, ভারতের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি অশোক মুখার্জি জাতিসংঘের সাধারণ পরিষদে এক ঐতিহাসিক খসড়া প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবটি ব্যাপক সাড়া ফেলে—মোট ১৭৭টি সদস্য রাষ্ট্র এতে সহ-সমর্থন জানায়। উল্লেখযোগ্যভাবে, প্রস্তাবটি কোনো ভোট ছাড়াই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই বিপুল সংখ্যক সমর্থন জাতিসংঘে এ ধরণের প্রস্তাবের জন্য এক নতুন রেকর্ড স্থাপন করে। বিশ্বের বহু রাষ্ট্রনেতা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকেও এই উদ্যোগটি ব্যাপক সমর্থন পায়। কি ছিল সেই প্রস্তাবে , ছিল ভারতের এক সুপ্রাচীন বিষয় । এই প্রস্তাবে ২১ জুন দিনটিকে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব ছিল। ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের (২১ জুন) মূল থিম হলো ” Yoga for Healthy ageing , যার বাংলা করলে দাঁড়ায় স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ । এই থিমটি জীবনের সব পর্যায়ে গতিশীলতা, স্বাধীনতা এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধিতে যোগের ভূমিকা তুলে ধরে পালিত হবে। এবছর পশ্চিমবঙ্গে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি রেড রোডে আয়োজিত যোগ শিবিরে অংশ নেবেন । আজ কলকাতায় ছিল তাঁর প্রস্তুতি যাত্রা । রান ফর যোগ শীর্ষক এক ম্যারাথন অনুষ্ঠিত হয় কলকাতা পুরসভারর উদ্যোগে । অংশ নিলেন হাজারো মানুষ। অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী , শুভেন্দু অধিকারী ।

এক নজরে আজকের কিছু মুহূর্ত সেই ম্যারাথনেরঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *