Popular Posts

মেসি কান্ডে পুলিশের কাছে অরূপ , দলের দুহাজার কোটি টাকা ফ্রিজ করতে চেয়ে আবেদন অরুপের 

Spread the love

বিশেষ সংবাদদাতাঃ মেসি যখন বিশ্বকা ফুটবলের মাঠ কাঁপাচ্ছেন গোলের হ্যাট্রিকে  । তখন কলকাতায় মেসিকান্ডে হাজিরা না দেবার হ্যাট্রিক করার পর আজ( বৃহস্পতিবার ) অবশেষে বিধানগর থানায় হারিরা দিলেন তৃনমূল সরকারের প্রাক্তন ক্রিড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের । ডিমের আক্রমণ থেকে বাঁচার জন্য এদিন কালো কাঁচ ঢাকা গাড়িতে বেশ গতিতে ঢুকে যান অরূপ । বেলা এগারোটা পর্যন্ত জেরা চলছে । এদিকে সংবাদ মাধ্যমে সংঠকদের তরফে  জানা যায় যে এই অনুষ্ঠানের ৭০ হাজার টিকিটের মধ্যে ২০ হাজার টিকিট নিয়ে নেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী । এরপর মাঠে যা ঘটেছে , সেটা সবাই দেখেছে । সাধারণ মানুষ , যারা মেসি ভক্ত , তাঁরা অনেকেই খুব কষ্ট করে জমানো টাকা দিয়ে একটা টিকিট কেটেছিলেন । তাঁরা বঞ্চিত হয়েছিলেন ফুটবলের দেবতাকে দেখার ক্ষেত্রে । অথচ মেসির সমস্ত নিরাপত্তার প্রোটকল ভেঙ্গে মেসির ওপর ঝাঁপিয়ে পড়েছিল ক্রীড়ামন্ত্রীর বাহিনী। সেইদিন সমস্ত অনুষ্ঠান বাতিল করে মাঠ ছাড়েন মেসি। প্রায় ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলাও তাঁরা করেছেন বলে জানা গেছে ।

এদিকে রাজ্যের প্রাক্তণ শাসক দল তৃনমূল কংগ্রেসের ফান্ড নিয়ে সমস্যা তুঙ্গে । এই মন্ত্রী ছিলেন দলের কোষাধ্যাক্ষ । দলের তরফে ফান্ডে জমা প্রায় দু হাজার কোটি টাকা যাতে কেউ না তুলতে পারে তাই তিনি চিঠি দিয়েছেন ওই হিসাবখাতটি ফ্রিজ করে দেবার জন্য । ফলে অরুপ বিশ্বাসকে নিয়ে এবার আলোচনা রাজনৈতিক মহলের।  সংবাদ শিরোনামের প্রথম সারিতেও চলে এসেছন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী । ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *