Popular Posts

২১ জুলাই সফল করতে আবার ময়দানে অভিষেক ,ফাঁকা হুঙ্কারে সমর্থকদের তাতাতে কালীঘাটে তিনি

Spread the love

বিশেষ সংবাদদাতাঃ সামনেই ২১ শে জুলাই , শহিদ দিবস । এবার তিন টুকরো দাবিদার । আগে ছিল দুই , এবার তিন । কংগ্রেস , ঋতব্রত তৃনমূল , মমতা তৃনমূল। দুই তৃণমূলের , আসল ও নকলের লড়াইয়ের যে লড়াই রাজ্যের রাজনীতিতে চলছে , তারই আর একটি রাজনৈতিক তামাশা দেখার জন্য রাজ্যের সাধারণ মানুষ প্রস্তুত । যারা প্রকৃত পালন করে আসছে সেই , কংগ্রেস এবারো শ্রদ্ধায় পালন করবে , ও শহীদের প্রতি শ্রদ্ধার তর্পণ করবে প্রতি বছরের মতই। আর হাইজ্যাক করে নেওয়া রাজ্যের প্রাক্তন শাসক দল। এবারো এই শ্রদ্ধার বিষয়টিকে নিয়ে একটি হাস্যকর পরিবেশ সৃষ্টি হবে ওইদিন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । আর রাজনৈতিক মহলের মতে এই ঘুরে দাড়ানোর লড়াইয়ের প্রধান প্রতিবন্ধক হয়ে উঠেছে ব্যানার্জি পরিবারের । একদিকে মমতা ব্যানার্জির অভিষেক প্রীতি যে রাজ্যের শাসক দলকে এক অতল অন্ধকারে ঠেলে দিল সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে এই দলের নিচুতলার কর্মীরা । দলকে একটা নকল রূপ দেবার চেষ্টা করে দলীয় সমর্থকদের ধরে রাখার চেষ্টা করছে , সেটা একদিকে যেমন রাজ্যের রাজনৈতিক মহল বলছে , অন্যদিকে রাজ্যের বর্তমান শাসক দলের সঙ্গে একটা প্রচ্ছন্ন সখ্যতা রাখার ভান করে নিজেরদের দোষ ঢেকে একটা ইমেজ তৈরির চেষ্টা করে চলেছে নতুন তৃনমূল , সেটা কিন্তু রাজ্যের অতিবড় সমালোচক বলতে শুরু করেছে । ফলে আসন্ন ২১ শে জুলাই এবছর এক নতুন মাত্রা পেতে চলেছে।

এবার আসা যাক তথাকথিত যুবরাজের আজকের হম্বি তম্বির কথায় । আজ মানে ১৮ জুলাই , তাঁর প্রধান কন্ট্রোল রুম , মানে দক্ষিণ ২৪ পরগণার আমতয়ালার অফিসে বুল্ডোজার চলার পর তিনি প্রকাশ্যে এসেছেন । যার টিকিট রাজ্যের গোয়েন্দারা তদন্তে এসে পাননি , সেই তিনি আবার প্রকাশ্যে । এসেই তিনি শুরু করেদিলেন সেই চিরাচরিত ঢঙ্গে সেই নাটক । আইন দিয়ে নাকি এই অফিস আবার উদ্ধার করবেন , ভেঙ্গে দেবার প্রতিশোধও নেবেন প্রতি ইঞ্চিতে । এই হুঙ্কার শুধু কি আগামী ২১ জুলাই কালীঘাটের তৃনমূল আয়োজিত শহিদ দিবসকে সফল করে তোলার জন্য একটা চাল বা কৌশল বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। আইনের মাকড়শার জালে জড়িয়ে থাকা একটি রাজনৈতিক চরিত্র , অভিষেক ব্যানার্জির ফাঁকা আওয়াজ যে আর কোন দাগ কাটে না , সেটা রাজ্যের প্রাক্তন শাসক দলের অতি বড় সমর্থকও মনে করেম। কেননা সিন্ডিকেট রাজ , আর দুর্নীতির যে চক্রব্যুহে আটক রাজ্যের প্রাক্তন শাসক দল । সেটা কেটে বেরিয়ে এসে ভালোবাসার জায়গাটা হারিয়েছে রাজ্যের তথাকথিত তৃনমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি । এমনটাই মত রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের । এদিকে আজ নানা হুঙ্কার দিয়েছেন সাংসদ অভিষেক । সেই হুঙ্কার যে অনেকটাই ফাঁকা আওয়াজ সেটা প্রাক্তন শাসক দলের অনেক করমীরাই মনে করছে । অন্যদিকে আমতলার কন্ট্রোলরুম ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া যে মেনে নিতে পারছেন না অভিষেক , সেটা কিন্তু কালীঘাটের অফিসের সামনে দাড়িয়েই বহিঃপ্রকাশ করেছেন। তাঁর জন্যই যে আজ দলটা ভেঙ্গে চুড়মার হয়ে গেল , সেটাও তিনি যে বোঝেন ভালোভাবেই । সেটা আজ তাঁর দলের সবাই বুঝে গেছেন। তিনি যে দলটাকে কেন্দ্রকরে একটি ব্যবসা করে তুলেছিলেন , সেই ব্যবসায়ের জন্য অনেক দুর্নীতিকে আশ্রয় করে সাম্রাজ্য গড়ে তুলেছিল রাজ্যের প্রাক্তন শাসক দল সেটাও বর্তমানে আইনের আতস কাচের তলায় । ফলে রাজ্যের প্রাক্তন শাসক দলের কাছে এই বিষয়টা অনেকটাই এখন তর্কাতিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *