Popular Posts

দিনে চুরি করতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল চোর

Spread the love

নিজস্ব সংবাদদাতাঃ মথুরাপুরের বাজার পাড়ায় প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা। হাতে নাতে পাকড়াও তিন মহিলা সহ এক নাবালক।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়, ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ,আটক করা হল সকলকে। শুক্রবার দুপুরে তন্ময় মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে তন্ময় কুমার মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে এই মহিলারা আলমারির লকার ভেঙে কৌটোতে থাকা নানান অলংকার টাকা নিয়ে চম্পট দেয়। তবে বাড়ির মালিকের স্ত্রীর সন্দেহ হতেই ঘরে ঢুকে দেখেন আলমারির লকার ভাঙ্গা। এরপর গ্রাম জুড়ে হৈচৈ করে তাড়া করে এই মহিলা চোরেদের ধরে ফেলেন গ্রামবাসীরা। উদ্ধার হয় চুরি যাওয়া টাকা, অলংকারের কৌটাগুলো। এরপরই ক্ষিপ্ত গ্রামবাসী চড় থাপ্পড় দেয় চোর মহিলাদের। মানিকচক থানার পুলিশ পৌঁছে অভিযুক্তদের থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *