Popular Posts

ভবানীপুর বিধানসভার গননা কেন্দ্রে তৃণমূল সুপ্রিমোর গভীর রাত্রি পর্যন্ত চার ঘন্টা পাহারাদারের ভুমিকায়

Spread the love

বিশেষ সংবাদদাতাঃ নির্বাচন পর্ব সাঙ্গ হবার পর আরও একটি ইতিহাস সৃষ্টি হতে চলেছে এই বাংলায় । যেখানে ই ভি এম গুলি রাখা রয়েছে , সেই স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা ঠিক ঠাক নয় , এই অভিযোগ তুলে রাজ্যের শাসক দল স্ট্রং রুমের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে দিল । একদিকে নেতাজী ইন্ডোর স্টেডিয়াম । অন্যদিকে শাখওয়াত মেমোরিয়াল স্কুল , যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র, ভবানিপুরের গণনা কেন্দ্র , সেখানে । মমতা বন্দ্যোপাধ্যায় নজির বিহীন ভাবে ছুটে যান শাখওয়াত মেমোরিয়াল স্কুলে । অন্যদিকে কুনাল ঘোষ ও শশী পাঁজা ধর্না শুরু করেন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে । চলে চার ঘন্টার গরমাগরম পরিস্তিতি। বেরিয়ে আসেন মমতা । তিনি বলেন , তিনি শুনেছিলেন ম্যানিপুলেশন হচ্ছে , বাইরের লোক ঢুকছে , সেটাই দেখতে এসেছিলেন । তিনি সেটা দেখে বেরিয়ে এলেন। এদিন তিনি আরো বলেন যে একসময়ে তাঁর দলের লোগো লাগানো গাড়িকে আটকে দিয়েছিল নিরাপত্তা রক্ষীরা । সে বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন ।রাত্রি ১২.২৬ নাগাদ মমতা বেরিয়ে যান । বেরোবার সময় মমতার গাড়ি আটকে যায় কিছুক্ষণ যান। কি কারণে সেটা জানার চেষ্টা করলে জানা যায় যে তিনি কিছু নির্দেশ দিয়ে যান সমর্থকদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *