Popular Posts

হাওড়ায় কৃতি সাহিত্যিকদের ‘বঙ্গ দিগন্ত সম্মান’

Spread the love

সমীরণ দাসঃ মধ্য হাওড়াতে ড. সোহিনী চক্রবর্তীর উদ্যোগে শিল্প সৃজন পরিষদ ও প্রকাশনী বই প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হল ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ড. সমুদ্র বসু ও আরণ্যক বসু।
পরিষদের পক্ষ থেকে তাঁদের “বঙ্গ দিগন্ত সম্মান”-এ সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে প্রকাশনীর পক্ষ থেকে মোট ১২টি একক গ্রন্থ প্রকাশিত হয়।
এদিন “বঙ্গ দিগন্ত” ও “বঙ্গীয় স্রষ্টা রত্ন সম্মান” প্রদান করা হয় ড. দেবদূত মুখোপাধ্যায়, ড. অমিতাভ ঘোষ, অঙ্কিতা মৈত্র ও শান্তনু পণ্ডিত-কে।
এছাড়াও সম্মানিত হন মৈত্রেয়ী হালদার, দেবাঞ্জন রায়, সুমন নট্ট, সায়ন মিশ্র ও তৃণা মুখোপাধ্যায়।
প্রকাশিত সংকলনগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল মিন্দ্রনীল চক্রবর্তী-র সম্পাদনায় “গোধূলি বেলায় হাতেখড়ি”।
রাজ চিনার-এর সম্পাদনায় প্রকাশিত হয় “কলমের শুভারম্ভ”। ড. সোহিনী চক্রবর্তী-র সম্পাদনায় “রবীন্দ্র সংকলন : তবু মনে রেখো” ও “দিগন্ত ডায়েরি” বিশেষভাবে পাঠকমহলের দৃষ্টি আকর্ষণ করে।
সাহিত্যচর্চা, সম্মাননা ও নতুন গ্রন্থ প্রকাশের সমন্বয়ে অনুষ্ঠানটি সাংস্কৃতিক মিলনক্ষেত্রের রূপ পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *