1
1
বিশেষ সংবাদদাতাঃ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা । আগামীকাল সকাল থেকেই রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়ে যাবে। কার হাতে যাবে রাজ্যের শাসন ভার ? সেটা ওই ই ভি এমে বন্দি হয়ে রয়েছে স্ট্রং রুমে । রাজ্যের শাসক দল , তৃণমূল কংগ্রেস তাঁদের কাউন্টিং এজেন্টদের বেশ কয়েকটি কড়া নির্দেশিকা দিয়েছে । তাঁর মধ্যে অবশ্যই উল্লেখ করার মত এটা , যে আসনে কম মার্জিনে অন্য দলের , বিশেষ করে বিজেপির জয় দেখাবে , সেই সব বুথের ফলাফলকে চ্যালেঞ্জ জানাতেই হবে কাউন্টিং এজেন্টদের । এর পাশাপাশি একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে , সেখানে কখন যেতে হবে, কি খেতে হবে , কিভাবে লক্ষ্য রাখতে হবে, ই ভি এমের ব্যাতারী দেখে কিভাবে বুঝতে হবে ই ভি এম টি সঠিক কিনা ? এই সব। এদিকে বি জে পিও একগুচ্ছে নির্দেশ দিয়েছে। সেখানে যেমন রয়েছে স্ট্রং রুম পাহারা দেবার বিষয়টি । গণনার আগের দিন মন্দিরে মন্দিরে পুজো দেবার বিষয়টিও রয়েছে তাঁর মধ্যে।এদিকে যারা ভোট নিয়ে ভবিষ্যৎ বাণী করে , তাঁদের মধ্যেই একটা দ্বিধা কাজ করছে, কার হাতে যাবে রাজ্যের শাসনভার, সেটাও নির্দিষ্ট করে বলতে পারছেন না অতিবড় ভবিষ্যৎ বক্তা।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে ২০০র কাছাকাছি আসন পেয়ে আবার শাসন ক্ষমতায় ফিরে আসছে । উল্টোদিকে বিজেপি বলছে তাঁরাও আসছে শাসন ক্ষমতায় । তাঁদের আশা , তাঁরাও পাবেন ২০০র কাছাকাছি আসন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন , বিপুল ভোটদান দেখে বলতে পারা যাবে না কিছুই । তবে ব্রাজ্যে একটা উল্টো স্রোত বইছে , সেটার প্রতিফলন হতে পারে। অর্থাৎ শাসন ক্ষমতায় আসতে পারে। অন্য দিকে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে , সামান্য কিছু আসনের যদি সরকার গঠনে সমস্যা হয় , তাহলে ইন্ডি জোটের এক সূত্রে বেঁধে ফেলার ফরমুলা কাজে লাগাবে । বিজেপি বাদে বেশ কিছু দল বাইরে থেকে সমর্থন দেবে তৃণমূল কংগ্রেসকে । ফলে তাঁদের মতে রাজ্যে সরকার গড়তে চলেছে বর্তমান শাসক দল তৃণমুল কংগ্রেস ।