Popular Posts

আমি মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবনা , সাংবাদিক সম্মেলনে মমতা

Spread the love

বিশেষ সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে গেড়ুয়া ঝড়ে তছনছ তৃণমূলের সাজানো বাগান । শেষ পাওয়া খবর অনুযায়ী রাজ্যে পরিবর্তনের হাওয়ায় বিজেপি – ২০৭ , তৃণমূল – ৮০ , বাম জোট – ২ , কংগ্রেস – ২ , অন্যান্য – ২ । ফলে একক নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে এই বাংলার শাসন ক্ষমতা দখল করেছে বিজেপি । এদিকে রাজ্যের তৃণমূল সুপ্রিমো এই হার কে কিছুতেই মেনে নিতে পারছেন না । আজ বিকেলের সাংবাদিক সম্মেলনে সেই অভিমত ব্যাক্ত করেছেন তিনি। তিনি এদিন বলেন সি আর পি এফ গুন্ডার মত আচরণ করেছে , এমনকি তাঁকে হেনস্থাও করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিন তিনি আবারো বলেন ১০০ টির মত কেন্দ্রে লুঠতরাজ চালিয়েছে কমিশন । এভাবেই কমিশনের প্রতি তোপ দেগেছেন তিনি । এদিন ফিরহাদ হাকিম ও অভিষেক ব্যানার্জিকে , ছিলেন ডেরেক ও ব্রায়ন , শোভন চট্টোপাধ্যায় প্রমুখ । এদিন তিনি বলেন আমি এখন পদত্যাগ করব না মুখ্যমন্ত্রিত্ব থেকে । কেননা আমি এখনও হারিনি। ফলে রাজনৈতিক মহল এটাকে বলছে নির্লজ্জতার একটা নিদর্শন। তিনি গণ দেবতার রায়কে অপমান করছেন । ফলে আবারো এক রাজনৈতিক অস্থিরতাকে সৃষ্টি করতে চলেছেন । এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন , যে আগামী ৭ তারিখ পর্যন্ত ওনার আয়ু । তারপর আর ওনার কোন অস্তিত্বই থাকবে না । ফলে এনিয়ে চিন্তা করার কোন কারণ নেই বলে জানিয়েছে বিজেপির নেতারা । এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান , তিনি দেশের INDIA জোটের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন , এবার জাতীয় রাজনীতিতে এই জোটকে শক্তিশালী করতে ঝাঁপাবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *