1
1
বিশেষ সংবাদদাতাঃ রাজ্যের প্রাক্তণ মুখ্যমন্ত্রীকে আর ইস্তফা দিতে হলনা । এবার তাঁর পুরো মন্ত্রীসভাকেই মেয়াদ শেষে অব্যহতি দিয়ে বিধানসভা ভেঙ্গে দিলেন । ফলে বিষয়টা অনেকটাই লজ্জাজনক হয়ে দাড়াল । সংবিধান মেনেই রাজ্যপাল এই ঘোষণা করলেন। বিষয়টি অনেকটাই বরখাস্তের মত। এদিকে আগামী শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে নতুন সরকারের শপথ গ্রহণ । উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী , নরেন্দ্র মোদি। এবারের নির্বাচনে তিনি বেশ কয়েকবার এসে উৎসাহ দিয়েছেন সমর্থকদের । থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সমেত অনেক কেন্দ্রীয় মন্ত্রী। থাকছেন বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামীকাল বিশ্ববাংলা কনভেন্সন সেন্টারে নব নির্বাচিত বিধায়কদের সম্বর্ধনা দেওয়া হবে । এরপর পরিষদীয় দলনেতা নির্বাচন , তারপর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে বলে একটি সুত্র মারফৎ জানা যাচ্ছে।

এদিকে আজ থেকেই নির্বাচন বিধি উঠে গেল রাজ্য থেকে । পুরোনো সরকারের আর কোন ক্ষমতাই রইল না রাজ্যপালের ঘোষণার পর।