1
1
বিশেষ সংবাদদাতাঃ কে হতে চলেছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী ? এই নিয়ে জল্পনা তুঙ্গে । ইতিমধ্যেই বহু সংবাদ মাধ্যম একটি সম্ভাব্য মন্ত্রী তালিকা তৈরি করে ফেলেছেন । হয়ত সেই তালিকা মিলেও যাবে। কে কোন দফতর পাবেন , সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমেই নাম আসছে শুভেন্দু অধিকারীর নাম । তবে আরেকটি নাম কি আড়ালেই রয়ে যাচ্ছে ? বিজেপি চিরকালই অন্ততঃ একটা চমক দিয়ে এসেছে । উত্তরপ্রদেশে যেমন চমক দিয়েছে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করে । তেমনি এই রাজ্যেও কি সেরকম কোন চমক অপেক্ষা কি করছে ? হতেও পারে । সেক্ষেত্রে দুজন উপ-মুখ্যমন্ত্রী থাকলেও থাকতে পারে । যদি তিনি মুখ্যমন্ত্রী হন , তাহলে এরা দুজন হবেন উপ- মুখ্যমন্ত্রী । কাকে নিয়ে এই চমকের কথা বলছে রাজনৈতিক মহল। তিনি আর কেউ নন, সদ্য বিজেপিতে শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগ দেওয়া এক সন্যাসী। যিনি ভারত সেবাশ্রমের একজন প্রাক্তণ সন্যাসী , উৎপল মহারাজ বা জ্যোতির্ময়ানন্দ । যিনি ২০২৬ এর নির্বাচনে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন । তিনি পেয়েছেন ১,৫৮.৩৪৯ টি ভোট। যিনি রাজনীতিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ইস্তফা দেন ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে । আরেকটি নামও হাওয়ার ভাসছে , তিনি হলেন কার্ত্তিক মহারাজ । তিনিও ভারত সেবাশ্রমের সঙ্গে যুক্ত । ফলে কি চমক অপেক্ষা করছে , তা আর কিছুক্ষণ পরেই জানা যাবে। সেক্ষেত্রে উপ মুখ্যমন্ত্রী হতে পারেন শুভেন্দু অধিকারী।