Popular Posts

অঙ্গ -কলিঙ্গের পর এবার বঙ্গ বিজয়ের পালা বিজেপি’র

Spread the love

বিশেষ সংবাদদাতাঃ কাকিনাড়া থেকে দেশের প্রধানমন্ত্রী অঙ্গ ( বিহার) – কলিঙ্গের ( উড়িষ্যা) পর বঙ্গ বিজয়ের জন্য ডাক দিলেন । রাজ্যে নির্বাচনী প্রচারের একেবারে শেষ সভায় একথা বলে তিনি জানান , রাজ্যে বিজেপি’র সরকারের শপথ গ্রহণের দিন তিনি আবার আসবেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যে পড়ে থেকে রাজ্য বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । তাঁর মতে প্রথম পর্যায়ে ১১০ টি আসনে জেতার আশা তাঁরা করছেন , আর দ্বিতীয় পর্যায়ে ভোট হবার পর বলতে পারবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি হাসবে বিজেপি ।

এদিকে দ্বিতীয় পর্যায়ে নানা ভাবে উশৃঙ্খলতা বাধাবার চেষ্টা করে চলেছে রাজ্যের শাসক দল । এমনটাই অভিযোগ করছে বিজেপি। আজ তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাংচুরের ঘটনা নিয়ে আরমবাগের পরিবেশ সরগরম । এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম মারফৎ যেটা রাজ্যের সাধারণ মানুষ জেনে গেছেন যে এই ঘটনা স্থানীয় প্রশাসনের দেওয়া রিপোর্ট অনুসারে দলের গোষ্ঠী দ্বন্দের জন্য ঘটেছে । তবুও আজ আরমবাগের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাম থেকে রাম হওয়া হার্মাদরাই এই ঘটনার জন্য দায়ী । অর্থাৎ ঘটনার সঙ্গে জড়িত বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য এই ঘটনা তাঁরা ঘটাই নি বলে জানিয়েছে । সাধারণ মানুষ অবশ্য বলছেন যে একেবারে হারের মুখে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল এখন নানা ভাবে ঝামেলা লাগাতে চাইছে , কিছু না কিছু নাটক তৈরি করতে চাইছে । বিজেপির তরফে সমস্ত কর্মীদের বলা হচ্ছে সংযত থাকতে।

রাজ্যে বিজেপি’র নেতৃত্বের এইভাবে ঝাঁপিয়ে পড়াকে সাধারণ মানুষ বেশ ভালভাবে যে নিচ্ছে , সেটা বিজেপি’র বড় সভা থেকে পথ সভা , এমন কি জনসংযোগ করতে যখন প্রার্থীরা যাচ্ছেন , তখন মানুষের আলাপ করার জন্য স্বতঃস্ফূর্ততা চোখে পড়ার মত বলে জানাচ্ছেন প্রার্থীরা নিজেই । জয় আসুক বা না আসুক । মানুষ যে একটা পরিবর্তনের জন্য প্রত্যাশী সেটা বুঝিয়ে দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা । এদিকে ইতিমধ্যেই চারিদিকে উদ্ধার হচ্ছে বোমা । কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে যে কোন পরিস্তিতি মোকাবিলার জন্য একেবারে দাবাং মুডে রয়েছেন রাজ্য পুলিশ । ফলে কোন দুষ্কৃতী একেবারে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *