Popular Posts

দলীয় অফিস ভাঙচুর , নেতাকে হুমকি , প্রতিবাদ বিক্ষোভ কংগ্রেসের

Spread the love

নিজস্ব সংবাদদাতাঃ গড়িয়াহাট থানায় জাতীয় কংগ্রেসের বিক্ষোভ।দ্বিতীয় পর্যায়ের নির্বাচন মিটে যাবার পর বুধবার রাতের কয়েকজন দুষ্কৃতী ৮৬ নম্বর ওয়ার্ডের গড়িয়াহাট প্যান্টেলুনস র গলিতে পার্টি অফিসে হামলা চালিয়ে সাইনবোর্ড সমেত ওই অফিসে থাকা সমস্ত নেতাদের প্রতিকৃতির ব্যানার সহ সব জিনিসপত্র ভেঙেচুরে তছনছ করে। বৃহস্পতিবার সকালে ৮৬ ওয়ার্ডের সভাপতি রাকেশকে মারধরের হুমকি দেয়। তারই প্রতিবাদে ও অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে আশুতোষ চ্যাটার্জীর নেতৃত্বে গড়িয়াহাট থানায় প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হয়। উপস্থিত ছিলেন তুলসী মুখার্জী, প্রদীপ প্রসাদ, ( সভাপতি, দক্ষিণ কলকাতা জেলা ) , ও অনান্য নেতা নেত্রী বৃন্দ। উপস্থিত সকলেই অপরাধীদের দাবী জানিয়ে গড়িয়াহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জের কাছে একটি লিখিত দাবী পত্র পেশ করেন। ভারপ্রাপ্ত অফিসার অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়ার পর এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন আশুতোষ চ্যাটার্জী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *