1
1
কুশল দাশগুপ্তঃ গত ৩০ বছর ধরে একই সমস্যা। রেললাইন পারাপার, শিলিগুড়ির বাগড়া কোট রেল ক্রসিং এখন আরো যন্ত্রণাদায়ক হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। আরো সমস্যা বেড়েছে রেল লাইনে দু’ধারে রেল এবং বাধা সত্বেও বসে আছে বহু মানুষ ব্যবসার নিরিখে। অনেকেই জামাচ্ছেন যে এই কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আরো বেড়ে যায়। প্রায় আধঘন্টা সব থেকে কম , আরো বেশি কতক্ষণ জানা নেই কারো, দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে। দিনের পর দিন এলাকার মানুষ এবং দোকানদারেরা সমস্যার সমাধানের দাবি তুললেও্এ খনো পর্যন্ত তার সমাধান করা সম্ভব হয়নি। ওই এলাকা দিয়ে যায় বহু দূর পাল্লা ট্রেন, কাজেই ওই জায়গাটি বিপদজনক থেকেই যায়। সমস্যা সমাধান না হওয়ায়, অনেকেই জানাচ্ছেন বিকল্প ব্যবস্থা যদি না থাকে, সব জায়গায় ওভারব্রিজ হচ্ছে, ওই এলাকায় ওভারব্রিজ কেন হচ্ছে না? প্রশ্ন তোলার পাশাপাশি দাবিও জানাচ্ছেন এলাকাবাসীরা । ওভারব্রীজ যদি হয়, তাহলে তো আশঙ্কা অনেকটাই কমে যায়, কিন্তু সত্যি কথা বলতে গেলে কে শোনে কার কথা ।