Popular Posts

বাম যুব কর্মীদের প্রতি তৃণমূলে যাওয়া প্রতিকুরের উপদেশ

Spread the love

সমীরণ দাসঃ সম্প্রতি বাম ফ্রন্ট ছেড়ে তৃণমুল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রতিকুর রাজ্য ও রাজনীতির ময়দান এখন তাঁকে নিয়ে সরগরম। এদিকে প্রতিকুর সংবাদ মাধ্যম ও নানা সামাজিক মাধ্যমে বেশ চোখা চোখা প্রশ্নবাণ সামলে বুদ্ধিদীপ্ত উত্তরও দিচ্ছেন । তিনি যুব নেতা ছিলেন । এবং সেই আন্দোলন থেকেই তাঁর পরিচিতি। ফলে বামেদের যুব সংগঠন নিয়ে তাঁর কাছে প্রশ্ন আসবেই , এটাই স্বাভাবিক। তিনি বাম ফ্রন্টের যুব সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে একটি প্রশ্নের উত্তরে দিতে গিয়ে বলেন , যে সংগঠনে চোখে চোখ রেখে প্রশ্ন করার অধিকার নেই , সেখানে পাল্টে যাওয়া পরিস্তিতিতে চোখে চোখ রেখে প্রশ্ন করার ক্ষমতা দেখাতে হবে । যেটা ভুল মনে হবে , সেটা নিয়েই প্রশ্ন করতে হবে। তিনি ওই সাক্ষাতকারে আরো বলেন , পশ্চিমবঙ্গে রাজনীতির একটা সুস্থ পরিসর তৈরি হোক । যে পরিসরে রাজনৈতিক কর্মীরা সাহস দেখিয়ে ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলবে। চোখে চোখ রেখে , সাহস দেখিয়ে প্রশ্ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *