1
1
বিশেষ সংবাদদাতা: সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যে ফ্লেক্স আর পোষ্টার ছিঁড়লে মানুষের মন থেকে কি ভালোবাসার দল কে মুছে দেওয়া যায় ? এই কলকাতায় ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। সারা কলকাতা মুড়ে গেছে সমস্ত রাজনৈতিক দলের পোষ্টার , ব্যানার , ফ্লেক্স আর পতাকায়। কলকাতা মনে হচ্ছে অনেক দিনের অপেক্ষার পর একটি উৎসবের মুখোমুখি। দীর্ঘ পাঁচটি বছরের অপেক্ষার পর এসেছে রাজ্যের শাসকদল নির্বাচিত করার পালা। প্রতিটি রাজনৈতিক দল নিজের নিজের মত করে কৌশল নিয়ে ভোট পাবার যুদ্ধের ময়দানে নেমেছে। প্রথম দফার ভোট হয়ে গেছে। ভোটারদের উৎস ছিল দেখার মত। প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে ১৫২টি বিধানসভা কেন্দ্রে। ফলে রাজ্যের শাসক দল ও বিরোধীরা যে যার মোট করে নির্বাচনে জেতার কথা ভাবছে। এদিকে কলকাতায় যত ভোটার দিন এগিয়ে আসছে। ততই উত্তাপ বাড়ছে।
কলকাতায় বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিরোধী দলের বিশেষ করে বিজেপির পতাকা খুলে দেওয়া , পোষ্টার ব্যানার ছিঁড়ে দেওয়ার একটি প্রতিযোগিতা শুরু হয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে গোটা বেহালা ( পূর্ব ও পশ্চিমের ) বিধানসভার দুটি কেন্দ্রে প্রায় তান্ডবের মতঁ অভিযান চালিয়েছে বলে মনে হয়ে বিজেপির দু পাশের প্রার্থীর। একদিকে যেমন চেরা হয়েছে ফ্লেক্স , অন্য দিকে পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে এমন কোথাও , যেখান থেকে খুঁজে পাওয়া যাবে না। যদিও বিজেপি’র অভিযোগের আঙ্গুল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকেই তুলেছে , অন্য দিকে তৃণমূলের পক্ষে অস্বীকার করা হচ্ছে। এদিকে বিজেপি’র তরফে বলা হচ্ছে যে অন্য কোন দলের ব্যানার , ফ্লেক্স , পতাকার ওপর এভাবে আক্রমণ করেনি দুষ্কৃতীরা। শুধুমাত্র বেছে বেছে বিজেপিরটাতেই করেছে। এমন হয়েছে যে বহু এলাকায় বিজেপি’র একটিও পতাকা যেমন দেখা যাবেনা , যেমনি দেখা যাবেনা প্রার্থীর নাম , ছবি সিম্বল লেখা ফ্লেক্স। দুষ্কৃতীরা বাদ দেয়নি দেশের প্রধানমন্ত্রীর ছবিকেও। চুরি দিয়ে ফালা ফালা করে দিয়েছে।
বিজেপির প্রার্থী থেকে কার্য কর্তারা বলছেন যে এভাবে মানুষের মন থেকে মুছে দেওয়া যাবে না বিজেপিকে। মানুষ তাদের হৃদয়ের মধ্যে নিয়ে নিয়েছে। ফলে জোটই ছিঁড়ুক , মানুষের আশীর্বাদ তারা পাবেন।