1
1
বিশেষ সংবাদদাতাঃ অঙ্গ – কলিঙ্গের পর বঙ্গ বিজয়ের বৃত্ত সম্পুর্ণ করে একেবারে বাঙ্গালী পোশাকে সেই জয়কে সেলিব্রেসন করলেন দেশের প্রধানমন্ত্রী ও বিজেপি’র ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নরেন্দ্র মোদি। তিনি এই জয়কে একেবারে নিজের মত করে ভাগ করে নিলেন সমর্থকদের সঙ্গে । এদিন তিনি এই জয়ের জন্য রাজ্যের সাধারণ মানুষকে অভিনন্দন জানান । তিনি তাঁর সামাজিক মাধ্যমে বলেন এই জয় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপধ্যায়ের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন অধ্যায়ের শুরু হল । তিনি আরো বলেন আজ থেকে পশ্চিমবঙ্গ ভয়মুক্ত ও উন্নয়নের আত্মবিশ্বাসে ভরপুর । তিনি এদিন বলেন কোন হিংসা নয় । বদলা নয় , রাজ্যে বদল আনুন , ভয় নয় এই বদলা নয় বদল শব্দটি ভবিষ্যতের কথা হওয়া উচিৎ। এদিন এই জয়ের জন্য তিনি বিজেপির সর্ব ভারতীয় সভাপতিকেও ধন্যবাদ জানান ।

পশ্চিমবঙ্গের জনগনকে এক সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সম্মান জানিয়েছেন আপাওর বাংলা বাসীকে। তিনি লিখেছেন , বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম । তিনি জানান এই জয় নরেন্দ্র মোদির ওপর ভরসার জয়।