Popular Posts

শুভেন্দু অধিকারিই কি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী ?

Spread the love

বিশেষ সংবাদদাতাঃ কে হবেন এই বাংলার বিজেপি’র প্রথম শাসক দলের মুখ্যমন্ত্রী ? এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। ইতিমধ্যে দিল্লী চলে গেছেন কেন্দ্রিয়ভাবে নির্বাচনে নিযুক্ত পর্যবেক্ষক । তিনি গিয়ে একটি রিপোর্ট দেবেন কেন্দ্রীয় নেতৃত্বকে । এরপর রাজনাথ সিং , অমিত শাহ সমেত একদল কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন দলের সব জেতা প্রার্থীদের সঙ্গে আলোচনা করতে । তাঁরা কাকে তাঁদের দলনেতা বাছছেন, সেতা জানার জন্য । এরপর সেই মনোভাবের কথা জানানো হবে কেন্দ্রীয় দলের কার্যকরতাদের । তারপর কেন্দ্রীয়ভাবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রক্রিয়াটি শেষ কতেই হবে ৬ মে তারিখের মধ্যে , এমনটাই জানা যাচ্ছে বিজেপি’র একটি সুত্র মারফৎ । এরপর তাঁরা যাবেন রাজ্যপালের কাছে শাসন ক্ষমতা সমেত মন্ত্রী সভা গঠন নিয়ে প্রস্তাব জানাতে । তারপর ৯মে তারিখে সম্ভবতঃ বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। সেখানে উপস্থিত থাকার কথা দেশের প্রধানমন্ত্রী সমেত অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের । আর থাকার কথা বিজেপি’র সমস্ত শীর্ষ স্থানীয় নেতৃত্বের।

এখনও পর্যন্ত একটিই নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে । যিনি জায়েন্ট কিলার ভবানীপুরে । সেই শুভেন্দু অধিকারীর নাম । কেন আবার বলছে স্বপন দাশগুপ্তের নাম , কেউ কেউ আবার হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন দিলিপ ঘোষের নাম । আগামী পরশু দিনের আগে জানা সম্ভব নয় কে হচ্ছেন পরিবর্তী মুখ্যমন্ত্রী ? তবে যেটা একেবারেই ওয়াকিবহাল সুত্র মারফৎ জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারিই হতে চলেছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *