Popular Posts

ভোটের গণনার দিন কোন দলের কি কৌশল ?

Spread the love

বিশেষ সংবাদদাতাঃ মাঝে আর মাত্র একটা দিন। তারপরেই বৃহৎ গণতন্ত্রের দেশ ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের ২০২৬ এর বিধানসভা ভোটের ফলাফল নির্ণয় । কিভাবে গণনা কেন্দ্রে কর্মীরা সামিল হবেন , সেই কৌশল নিয়ে সব রাজনৈতিক দল নিজের মত করে কৌশল সাজাতে ব্যস্ত । বিজেপি যেমন তাঁদের মহিলা কর্মীদের গণানা কেন্দ্রের বাইরে ধর্নায় বসতে বলেছে , তেমনি রাজ্যের শাসক দল তৃণমুল কংগ্রেস আবার গণনা কেন্দ্র পাহারা দেবার পাশাপাশি গণনার দিন একেবারে ভোর পাঁচটার সময় পৌঁছে যাবার নিদান দিয়েছে। রাজ্যের শাসক দলের সুপ্রিমো ও সেকেন্ড ইন কম্যান্ড গণনা কেন্দ্রে যারা যাবেন , তাঁদের উদ্দেশ্যে বলেছেন যে বাড়ির খাবার খেতে , কেন ,কি জন্য সেতা না জানতে চাওয়াই ভালো । ফলে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। সবচেয়ে অবাক করার মত বিষয় , গণতন্ত্রের এই মহান বিষয়ের নিয়ন্ত্রণের জন্য আনা হয়েছে আধা সামরিক বাহিনীকে । আনা হয়েছে সাজোয়া গাড়ি । মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার জন্য । এদিকে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল , তাঁদের সমর্থকদের চাঙ্গা করার জন্য নিজের নিজের মত করে কত আসনে জয় লাভ করতে পারে , তার একটা সম্ভাব্য সংখ্যাও আগাম বলে দিচ্ছে । এদিকে রাজ্যের মধ্যে একমাত্র দক্ষিণ ২৪ পরগণায় পুনঃ নির্বাচন প্রক্রিয়ার সাহায্য নিতে হচ্ছে নির্বাচন কমিশনকে । কেননা আজ যে ১৫ টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হল , সেখানে নিয়ম লঙ্ঘিত হয়েছিল । এখনও ফলতা বিধান সভা কেন্দ্রে পুনঃ নির্বাচন প্রক্রিয়ার ঘোষণা হয়নি । সেখানে নানা কারণে ভোট গ্রহণের কাজ ব্যহত হয়েছিল । সেখানে ভোট দিতে না পারার জন্য পথে নেমে পুনঃ নির্বাচন চেয়ে আন্দোলন করেছেন । ভোটের গণনার দিন বেশি মাত্রায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ব্যবহার নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার । সেখানে মুখ পুড়েছে রাজ্য সরকারের । আদালত খারিজ করেছে সেই আবেদন । মনে রাখতে হবে ভোট গ্রহণের ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরা ছিলেন । গণনাতেও তাঁরাও থাকছেন সঙ্গে। শুধুমাত্র সুপারভাইস করবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা । ফলে টান টান একটা উত্তেজনা রয়েছে ২০২৬ সালের যে নির্বাচন , তাঁর ফলাফল ঘোষণা করার সময়ের অপেক্ষায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *