1
1
বিশেষ সংবাদদাতাঃ দক্ষিণ ২৪ পরগণার ফলতার জনগনের দাবি মেনে অশান্ত ফলতায় ফের ভোট। আজ সকাল থেকেই অশান্ত ছিল ফলতা। চলে দফায় দফায় ফলতার সাধারণ মানুষের আন্দোলন । ২৯ শে এপ্রিল নির্বাচনের দিন বিজেপি’র প্রতিকের ওপর সেলোটেপ লাগানো হয়েছিল , বন্ধ করে দেওয়া হয়েছিল সি সি ক্যামেরা , ভোটারদের দেখানো হয়েছিল ভয় । এই অভিযোগ এনেছিল বিজেপি। এরপর নির্বাচন কমিশন খতিয়ে দেখেন বিষয়টি। তাঁরা ৩০টি বুথের ক্ষেত্রে পান এধরনের বেনিয়ম। তাঁরা সুপারিশ করে পুনঃ নির্বাচনের। রাজ্যের নির্বাচন কমিশন আলোচনা শুরু করে । তারপরেই শনিবার রাত্রে নজির বিহীন সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ৫৮ এ ধারা প্রয়োগ করে আগামী ২১ মে গোটা ফলতার ২৮৫ টি বুথে ভোট গ্রহণ হবে। ভোট গণনা হবে ২৪ মে। ফলে ৪ মে ২৯৩টি কেন্দ্রের ফল ঘোষণা হবে। বাকি ১ টি কেন্দ্রের হবে ২৪ মে।